রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির পিকেটিং ও মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির উদ্যোগে শহরের ইনাতাবাদ, জঙ্গল বহুলা, স্টাফ কোয়ার্টার ও সবুজবাগ এলাকায় শ্রমজীবি মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ হয় এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতামূলক পিকেটিং অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে সবুজবাগ কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা ন্যাপের সভাপতি ও সিনিয়র আইনজীবী স্বদেশ রঞ্জন বিশ্বাস ও অধ্যক্ষ (অবঃ) গোকুল চন্দ্র দাশ।
পরে জেলা সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরীর পরিচালনায় পৌরসভার রেডজোন ঘোষিত ইনাতাবাদ এলাকায় দিনের দ্বিতীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সচেতন নাগরিক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এডভোকেট সৈয়দ সামায়ুন বখত, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহ জালাল উদ্দিন জুয়েল।
এছাড়া কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি শ্রমজীবি সাধারণ মানুষের মাঝে ২৫০ পিস মাস্ক ও ১৫০ পিস হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com