বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পরিবেশের প্রতি সকলকে যত্নশীল হওয়ার আহবান জানিয়েছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল এগারটায় জেলা প্রশাসক কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষে হবিগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের আঙ্গিনায় চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. নূরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মারুফ হোসেন জানান, জেলার নয়টি উপজেলায় ২০ হাজার ৩২৫টি করে মোট ১ লাখ ৮২ হাজার ৯২৫টি গাছের চারা রোপন করা হবে। এর মধ্যে রয়েছে ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষ। ইতোমধ্যেই সকল উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় এমপি আবু জাহির বলেন, বৃক্ষ মানুষের জীবন বাঁচাতে কাজে লাগে। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বনায়নের বিকল্প নেই। প্রকৃতির সুরক্ষার স্বার্থে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে জননেত্রী শেখ হাসিনা এই উদ্যোগ গ্রহণ করেছেন। এ সময় পরিবেশের প্রতি সকলকে যত্নশীল হওয়ার আহবান জানান সংসদ সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com