শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাটে ট্রাক্টরের ধাক্কায় নারী নিহত ॥ ট্রাক্টর আটক

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৬০৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ট্রাক্টরের ধাক্কায় মিনারা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে উপজেলার গোগাউড়া সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনারা একই উপজেলার ঘরগাও গ্রামের মৃত শানু মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিনারা তার মেয়ে নাজমীন আক্তারকে নিয়ে টমটমযোগে চুনারুঘাট যাচ্ছিলেন। গোগাউড়া সাইনবোর্ড সামনে পৌঁছুলে পিছন থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টর টমটমকে ধাক্কা দিলে টমটম থেকে ছিটকে পড়ে ঘটনারস্থলেই মিনারা মারা যান। এ সময় স্থানীয়রা তার মেয়ে নাজমীনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীর কবির ও এএসআই আওলাদ হোসেন ঘটনারস্থল থেকে লাশ ও ট্রাক্টরসহ তিনটি গাড়ি উদ্ধার করেন। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক ট্রাক্টর আটক করা হয়েছে এবং লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com