শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সাংবাদিক মখলিছ মিয়া সিএনএন বাংলা টিভির বানিয়াচং উপজেলা প্রতিনিধি নিযুক্ত, বিভিন্ন মহলের অভিনন্দন

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের সিনিয়র সাংবাদিক মখলিছ মিয়া স্যাটেলাইট টেলিভিশন সিএনএন বাংলা টিভির বানিয়াচং
উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকাস্থ অফিস থেকে তাকে আইডিকার্ড, ইস্ট্রমেন্ট ও নিয়োগপত্র প্রদান করেন সিএনএন বাংলা টিভির ম্যানেজিং ডাইরেক্টর শাহীন আল মামুন। মখলিছ মিয়া দীর্ঘদিন যাবত জাতীয় দৈনিক মানবজমিন ও চ্যানেল এস এর বানিয়াচং উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা সম্পাদক, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও সিলেট এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করছেন তিনি। তা ছাড়া সামাজিক সংগঠন বানিয়াচং সাগর দিঘি থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।
পূর্ণাঙ্গ স্যাটেলাইট সিএনএন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি হিসেবে মখলিছ মিয়া নিযুক্ত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য সফলতা কামনা করেছেন। তারা হলেন- হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, তরঙ্গ টুয়েন্টিফোর এর সম্পাদক মন্ডলীর সভাপতি ও আলহাজ্ব রেজাউল মোহিত খান, আইন সম্পাদক ও হবিগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোঃ মোসাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, তরঙ্গ টুয়েন্টিফোর এর সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু ও নির্বাহী সম্পাদক মো. সাহিদুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com