শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

হবিগঞ্জ জেলা কারাগার করোনা উপসর্গ নিয়ে এক আসামীর মৃত্যু ॥ নমুনা সংগ্রহ করা হয়েছে

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৫৪১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ কারাগারে করোনার উপসর্গ (জ্বর, শ্বাসকষ্ট) নিয়ে শাহীন মিয়া (৪০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। হবিগঞ্জ কারাগারের জেলার মো. জয়নাল আবেদীন ভূইয়া এ তথ্য জানান।
তিনি জানান, জ্বর ও শ্বাসকষ্টে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি চুনারুঘাট উপজেলার বড় আব্দা গ্রামের সালেহ আহমদের ছেলে।
জেলার আরও জানান, শাহীনকে একটি মাদক মামলায় ১২ জুন কারাগারে আনা হয়। মামলাটি বিচারাধীন। তিনি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরে তার জ্বর আসে। এর ফলে সকালে তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান জানান, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com