বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে দুই মাদকসেবী আটক ॥ ভ্রাম্যমান আদালতে সাজা

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদকসেবী আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতে তাদেরকে সাজা প্রদান করা হয়েছে। চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৫জুন সোমবার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নির্দেশনাক্রমে মাদক অভিযান পরিচালনা কালে বানিয়াচং থানার এসআই মোঃ আব্দুস ছত্তার সঙ্গীয় ফোর্সসহ বড়বাজার বাসস্ট্যান্ডের পাশে মদ খেয়ে মাতাল অবস্থায় দারগা মহল্লার আলতাফ হোসেন এর ছেলে সুহেল মিয়া(২৫) এবং দত্ত্বপাড়ার জালাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) কে আটক করেন। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর ৯(গ) ধারা লঙ্ঘন করায় আটককৃতদের ৩মাসের বিনাশ্রম কারাদন্ড এবং উভয়কে ৫শ টাকার করে অর্থদন্ড প্রদান করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি’র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com