শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মাধবপুর থেকে পাচারকালে ২৮ কেজি গাঁজাসহ পিকআপ ২ পাচারকারী আটক করেছে র‌্যাব

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থেকে পাচারকালে র‌্যাব-১৪ অভিযান চালিয়ে ২৮ কেজি গাজা উদ্ধার এবং পাচারকাজে ব্যবহৃত পিকাআপসহ ২ পাচারকারীকে আটক করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ৮জন ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পূর্ব পার্শ্বে তল্লাশী চৌকি স্থাপন করে। এ সময় হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে (ঢাকা মেট্রো-ন-১৪-৭৮৭৭) পিকআপে তল্লাসীকালে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঢাকার কামরাঙ্গীরচর উপজেলার নয়াগাও গ্রামের মোঃ শাহজাহান এর পুত্র মোঃ জাহিদ (৩২) এবং শরীয়তপুর জেলার জয়নগর গ্রামের কলিম উদ্দিন বেপারীর পুত্র মোঃ মনির হোসেন (২২)কে পিকআপটিসহ আটক করা হয়। গাঁজাসহ জব্ধকৃত আলামতের আনুমানিক মূল্য ২০ লাখ ৬৬ হাজার টাকা। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com