শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শ্রীমঙ্গলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর আব্দুল আহাদের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০২০
  • ৬১০ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ (৬০) মারা গেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের নিজ বাসায় তিনি মারা যান।
কাউন্সিলর আব্দুল আহাদ বেশ কয়েকদিন যাবত থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন। গতরাতে তার করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট আসে।
শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, করোনা উপসর্গ থাকায় গত ২৩ মে আমরা উনার নমুনা সংগ্রহ করে আমরা সিলেটের ল্যাবে পাঠাই। সেখান থেকে পরীক্ষার ফল পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তার বাসা লকডাউন করে রেখেছি, প্রয়োজন অনুসারে আমরা উনার নিকট আত্মীয়দের নমুনা সংগ্রহ করবো।
এদিকে, সোমবার পর্যন্ত শ্রীমঙ্গলে মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন যার মধ্যে দুজন সুস্থ হয়েছেন বাকি দশজনের মধ্যে একজন মারা গেলেন এবং নয়জন এখনও হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com