শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচঙ্গের হাওর থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০২০
  • ৬৯৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ হাওড়ে এক অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬৫-৭০ বছর হবে। মঙ্গলবার ২৬ মে ১৪নং মুরাদপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের পশ্চিম মির্জাপুর গরচিয়া খালের উত্তর পাড়ে পানির মধ্যে অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ ভেসে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বিথঙ্গল ফাঁড়ির আইসি মহিউদ্দিন সেলিম এর নেতৃত্বে একদল পুলিশ সুরতহাল তৈরির পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, অজ্ঞাতনামা মৃতদেহের ফিঙ্গার প্রিন্ট করা হবে। সেই সাথে মৃতদেহের পরিচয় সনাক্তের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়াসহ সব থানায় অবহিত করা হয়েছে। বানিয়াচং থানার অফিসিয়াল ফেসবুকে এ তথ্য প্রকাশ করে মহিলাটিকে কেউ চিনতে পারলে সনাক্ত করার জন্য বানিয়াচং থানার অফিসার ইনচার্জে’র মুঠোফোনে (নং-০১৭১৩৩৭৪৪০৪) অথবা ডিউটি অফিসারের নাম্বারে ০১৭৩৩২৪১০৫১ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com