বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

একজন করোনা যোদ্ধা অ্যাম্বুলেন্স চালক আব্দুল জলিল

  • আপডেট টাইম রবিবার, ১৭ মে, ২০২০
  • ৫৫২ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী ॥ নবীগঞ্জ-বাহুবল দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ)। সেদিন থেকে এ পর্যন্ত প্রায় ২১ জন রোগীকে অ্যাম্বুলেন্সে বহন করে হাসপাতালে এবং বাড়িতে পৌছে দিয়েছেন চালক আব্দুল জলিল। এবং সংগ্রহ করা নমুনা পৌঁছে দিচ্ছেন সিলেটে। সে নবীগঞ্জ উপজেলার নাদামপুর গ্রামে মৃত মোঃ হাসু মিয়া ছেলে।
এরপর আনুসাঙ্গিক কাজ সেরে সেখান থেকে বের হয়েই অ্যাম্বুলেন্সেই ঘুমিয়ে রাত কাটিয়ে দেন। মাঝে মধ্যে একটু বের হয়ে হাঁটাহাঁটি করেন বলে জানান চালক আব্দুল জলিল। সকাল হলে ফ্রেশ হয়ে আবার সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে হাসপাতালে পৌঁছেন।
হাসপাতালের পাশেই নিজের বাড়ি। তবুও পরিবারের সঙ্গে না থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স গ্যারেজের দোতলার একটি রুমে থাকছেন তিনি।
তিনি আরো জানান, এই করোনা দুর্যোগে যেকোনো হাসপাতালে তাকে দায়িত্ব দেয়া হলে তিনি পালন করবেন। বেশির ভাগ মানুষ যখন করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত, কেউ আক্রান্ত হলেই দূরে সরে যাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরই অন্যরা যখন নমুনা সংগ্রহে রাজি হচ্ছেন না তখন তিনি করোনা আক্রান্তদেরও একেবারে কাছে গিয়ে সেবা দিচ্ছেন।
আব্দুল জলিল জানান, রোগীদের একেবারে কাছে গিয়ে সেবা দেয়ায় তার করোনা নমুনা পাঠানো হয়েছে। ‘আল্লাহর রহমতে নেগেটিভ রিপোর্ট এসেছে।’
এবিষয়ে জলিল বলেন, প্রথম যেদিন শুনলেন নমুনা সংগ্রহের কাজ করতে হবে, কী মনে হলো? বললেন, ছোট বেলা থেকেই আমি একটু সাহসী। আল্লাহর ইচ্ছায় আমার কোনো সমস্যা হবেনা। নিজের মনেও আত্মবিশ্বাস আছে আমি যেহেতু কোনো অন্যায় করিনি। মানুষের সেবার উদ্দেশ্যে যাচ্ছি। তখন আমার কিছু হবে না।
প্রথমদিনের পর আর অবকাশ মেলেনি জলিলের। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজের মধ্যেই থাকেন। বললেন, রাতে ঘুম হতে চায় না। করোনার বিভীষিকা, রোগীদের আতঙ্ক, অস্থিরতা আর সব সময় মৃত্যু ভয়ে কাতর মানুষের মুখগুলো চোখের সামনে ভাসে। ভীষণ কষ্ট লাগে, মনটা বিষন্ন হয়ে ওঠে এসব মানুষের দেখে।
তিনি জানান, বাড়ি ছেড়ে হাসপাতালে থাকছেন, কবে বাড়িতে যেতে পারবেন তারও ঠিক নেই। পরিবারের সদস্যদের জন্যও মনটা কাঁদে। তবে সবচেয়ে খারাপ লাগে দিনশেষে যখন চিকিৎসক ও নার্সদেরই ধন্যবাদ জানানো হয়। আমার মত বা অন্য ছোট পদগুলিতে যারা আছেন, এই যেমন প্রতিদিন সকালে কিটবক্সগুলি একজন সুইপার জীবাণুমুক্ত করে দেন। এই করোনা সংক্রমণ প্রতিরোধে তারও তো ভূমিকা রয়েছে।
শুধুমাত্র চিকিৎসক-নার্সদের কথা না বলে যদি বলা হতো স্বাস্থ্যকর্মী তাহলেও আমরা শান্তি পেতাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, আব্দুল জলিল অনেক বুদ্ধি সম্পন্ন ছেলে। সে অন্যদের মত কাজ দেখে ভয় পায়না। তাকে নমুনা নিয়ে বার বার সিলেট পাঠানো হচ্ছে। এই করোনার সময়ে সে নবীগঞ্জ বাহুবল তথা হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগে যে সার্ভিস দিচ্ছে তাতে জলিলকে ধন্যবাদ দিলেও ছোট করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com