সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজমিরীগঞ্জ বাজারে দোকান গুলো মানছেনা সামাজিক ও শারিরীক দুরত্ব

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৭৫১ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ সদর সহ প্রত্যেক বাজারে মানুষ মানছে না সামাজিক ও শারীরিক দুরত্ব। কাপড়ের দোকান সহ প্রত্যেক দোকানে হাত ধোয়ার কোন ব্যবস্থা নেই, যেখানে ২/৩ জন ক্রেতা দোকানে কেনাকাটা করার জন্য ডুকার কথা সেখানে ব্যবসায়ীরা প্রচুর সমাগম করে ক্রেতারা। সচেতন মানুষের দাবী প্রত্যেক কাপড়ের দোকান সহ অন্যান্য দোকানের সামনে ব্যবসায়ীরা ২/৩ জন করে ক্রেতাদের পর পর প্রবেশ করার ব্যবস্থা করলে অনেকটা শারীরিক দুরত্ব বজায় থাকবে বলে মনে করেন। এ জন্য প্রশাসনের দৃষ্টি দেওয়া জরুরী মনে করেন।
গত ১১ মে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন দুপুর ২টা পর্যন্ত সামাজিক দুরত্বসহ কয়েকটি শর্ত দিয়ে বাজারের দোকান খোলা রাখার অনুমতি প্রদান করে।
কিন্তু বুধ ও বৃহস্পতিবার থেকে আজমিরীগঞ্জ বাজারে সরেজমিন ঘুরে এর উল্টা চিত্র দেখতে পাওয়া যায়। যেখানে নিত্য প্রয়োজনীয় দোকান যেমন চাল, ডাল তেল ইত্যাদির দোকানে ভিড় থাকার কথা তার জায়গায় দেখা যাচ্ছে ফুটবল, জার্সি, কাপড়ের দোকানে উপচেপড়া ভীড়। তুলনামূলক জনসমাগম বেশি পুলিশের একটি টহল টিম দেখা গেলে ও জনাসমাগম ঠেকাতে পারছেনা। দুপুরের দিকে আজমিরীগঞ্জ পৌর প্রশাসক গোলাম ফারুক নিজেও বাজার পরিদর্শন করে হ্যান্ড মাইকে সচেতনতামূলক কথা বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com