মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইয়ে করোনা যোদ্ধাদের ফুলের তোড়া দিয়ে বরণ

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪৫৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধা চিকিৎসক ডাঃ আদনান আল আরেফীন মেডিকেল অফিসার এর করোনা পজিটিভ থেকে নিয়মমাফিক নেগেটিভ আসায় লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন থেকে তাঁকে ছাড়পত্র প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে করোনা যোদ্ধা চিকিৎসক ডাঃ আদনান আল- আরেফীন তাঁদের মাঝে সুস্থ্য হয়ে ফিরে আসায় হাসপাতালের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মেহবুবা সাঈদ ও লাখাই থানার অফিসার ইন-চার্জ সাইদুল ইসলাম তাঁকে ফুলের তোড়া ও করতালির মাধ্যমে বরণ করেন। এছাড়াও পরবর্তীতে একই স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন করোনা যোদ্ধা সিনিয়র স্টাফনার্স উম্মে কবির নাজমুন্নাহার ও বৃষ্টি রাণী রায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল হইতে ছাড়পত্র নিয়ে মূল কর্মস্থল লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগমণ করেন। এ সময় তাঁদেরকে যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী আব্দুল্লাহ কায়সার, মেডিকেল অফিসার ডাঃ খালেদ মোহাম্মদ আব্দুল্লাহ, নার্সিং সুপারভাইজার মাকসুদা আক্তার, মিডওয়াইফ রুবিনা আক্তার, সিনিয়র ষ্টাফনার্স দীপামণি রাজবংশী, জুঁই দেবনাথ ও সুজিত চন্দ্র পাল ফুলের তোড়া ও করতালির মধ্য দিয়ে বরণ করে নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com