রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান করোনা আক্রান্ত ॥ কোন উপসর্গ নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৬৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান করোনা আক্রান্ত হয়েছেন। ঢাকা ল্যাব থেকে তার করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট রোববার সন্ধ্যায় জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল। তিনি জানান, বর্তমানে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য সোমবার সকালে পূণরায় তার নমুনা আরও একটি ল্যাবে প্রেরণ করা হয়েছে। বিভিন্ন কারণে রিপোর্টটি জানাতে বিলম্ব হয়েছে। সূত্র জানায়, টেষ্টে রিপোর্ট পজেটিভ আসলেও জেলা প্রশাসকের কোন করোনা উপসর্গ নেই।
এর আগে করোনায় আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের নাজির।
সূত্রে জানা জানায়, গত ২৩ এপ্রিল জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের করোনা পরীক্ষার জন্য নমুনা ঢাকা আইইডিসিআর এ প্রেরণ করা হয়। সেখান থেকে রোববার সন্ধ্যায় তার পরিক্ষার ফলাফলে তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়। আরও অধিকতর নিশ্চিত হওয়ার জন্য সোমবার আবারও অন্য একটি ল্যাবে তার নমুনা প্রেরণ করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন। সরকারি কর্মকর্তা-কর্মচারী ৮ জন। বাকিরা নানা শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com