শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

দৈনিক সময়ের আলো’র নগর সম্পাদক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৮৬৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটরের (নগর সম্পাদক) মারা গেছেন। এদিকে আরও কয়েকজন কর্মীর শরীরে উপসর্গ দেখা দেয়ায় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান কার্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় নিয়মিত পত্রিকা প্রকাশ অব্যাহত থাকবে।
করোনার এই দুর্যোগকালীন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সময়ের আলো কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে। বুধবার (২৯ এপ্রিল) পত্রিকাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পত্রিকাটির সিটি এডিটর ও চিফ রিপোর্টার (প্রধান প্রতিবেদক) সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকন (৪৭) করোনায় উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টায় মারা গেলে আজ তার নমুনা পরীক্ষা করলে করোনা শনাক্ত হয়। রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। হুমায়ুন কবীর খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো সাংবাদিক মারা গেলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com