বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে মহিলা সহ ২০ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ১৮ মে, ২০১৪
  • ৫৬৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে আইসক্রিম বিক্রিকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল দুপুরের দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীসূত্রে জানা গেছে, ওই গ্রামের আইসক্রিম বিক্রিতা সজিবের কাছে একই গ্রামের বাচ্চু মিয়ারকাজের লোক সুজন মিয়া বাকিতে আইসক্রিম কিনতে চায়। কিন্তু সজিব বাকীতে দিতে অপারগতা জানায়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। দু’জনের কথা কাটাকাটির সময় আইসক্রিম বিক্রেতা সজিবের পক্ষ নিয়ে স্থানীয় মেম্বার মুস্তাক আহাম্মেদ মস্তু বাচ্চু মিয়ার লোকজনের উপর চড়াও হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মহিলা ও শিশু সহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত ওসমান মিয়া (৩৫ ), আবু (৫৫), বাচ্চু মিয়া (৫০), সানজিদা রহমান (১২), জাকির হোসেন (৫০), সায়িদ (৬০), মোস্তাক মেম্বার (৩০), জলিল (৩৮), সোহেল মিয়া (২২), জরিনা (২৫), হোসনে আরা (৬০), শফিউল্লা (৫০) আমির মিয়া (৩৫)কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com