শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জের চিকিৎসকদের জন্য জেলা প্রশাসকের নিকট পিপিই দিয়েছে হবিগঞ্জ জেলা করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক টিম

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৮৭৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের চিকিৎসকদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষার জন্য হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে ২৫ টি ব্যক্তিগত ক্ষুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেছে হবিগঞ্জ জেলা করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক টিম।
রবিবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্য্যালয়ে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সাথে দেখা করেন হবিগঞ্জ জেলা করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটির নেতৃবৃন্দ। পরে সংগঠনের আহ্বায়ক ব্যারিস্টার রুহুল আমীন মোল্লা (মিহন) এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসানের কাছে ২৫টি পিপিই হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক টিমের সদস্য সচিব এ্যাডঃ আফসার উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার প্রতিনিধি এ্যাডঃ গাজী পারভেজ হাসান, হবিগঞ্জ সদর উপজেলার প্রতিনিধি এস এম জানে আলম জনি, চুনারুঘাট উপজেলার প্রতিনিধি নাকিব চৌধুরী, বানিয়াচং উপজেলার প্রতিনিধি হাবিবুর রহমান আদেল, মাধবপুর উপজেলার প্রতিনিধি শেখ আরিয়ান রুবেল, শায়েস্তাগঞ্জ উপজেলার প্রতিনিধি নাজিম উদ্দিন নাঈম, নবীগঞ্জ উপজেলার প্রতিনিধি সাংবাদিক সলিল বরণ দাশ ও আজমিরীগঞ্জ উপজেলার প্রতিনিধি তোফাজ্জুল অনিক সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
এ সময় ব্যারিস্টার রুহুল আমীন মোল্লা (মিহন) বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে ত্রানের পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমন রোধে জনসচেতনতা বাড়ানো গুরুত্বপূর্ণ। এছাড়া চিকিৎসক, প্রশাসন, সাংবাদিক ও পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপুর্ণ। তাদের সুরক্ষা রাখার দায়িত্ব রাষ্ট্র তথা আমাদের সকলের।
তিনি আরো বলেন, জেলাব্যাপী অসহায় মানুষের খাদ্য সহায়তা সহ বিভিন্ন মানবিক সহয়তা কার্যক্রমও চালিয়ে যাবে হবিগঞ্জ জেলা করোনা প্রতিরোধ সেচ্ছাসেবক কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com