শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

করোনা সংক্রমণের ঝুঁকির মাঝেও মাধবপুরে মাদক পাচারকারী চক্র সক্রিয়

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৫৪৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ফাড়ি পুলিশ অভিযান চালিয়ে দু’টি পিকআপ ভ্যান আটক করে বিপুল পরিমান ভারতীয় গাজা উদ্ধার ও পাচারের সাথে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়।
পুলিম সূত্রে জানা যায়, সোমবার তেলিয়াপাড়া রেল ষ্টেশন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১০ কেজি গাজা উদ্ধার ও দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- গোপালগঞ্জ জেলার মকসুদপুরের নুরুজ্জামান সর্দারের ছেলে বিপ্লব, কুমিল্লার লালমাইর আব্দুল মজিদের ছেলে বাহার মিয়া। এর আগে নোয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে টমেটো ভর্তি একটি পিকআপ থেকে ৬০ কেজি গাজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকপাচারকারীরা সটকে পড়ে।
তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এব্যাপারে মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তিনি বলেন, আমরা পুলিশ সুপারের নির্দেশ মাদককের ব্যাপারে জিরো টলারেন্স। বর্তমানে করোনার কারনে পুলিশের সামাজিক দায়িত্ব অনেক বেড়ে গেছে। এরপরও মাদক পাচাররোধে আমরা সক্রিয়। পুলিশ তৎপরতার মধ্যে পাচারকারীরা কৌশল পাল্টে ফেলে।
মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন বলেন, মাদকের ব্যাপারে আমরা সর্তক। কাউকে ছাড় দেয়া হবে না। করোনা ভাইরাস সংক্রমণ বোধে পুলিশ ব্যস্ত থাকার সুযোগে মাদক পাচারকারী তৎপর হয়ে উঠেছে। সবজির সাথে মাদক প্রচারের একটি নতুন কৌশল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com