শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে ১হাজার অসহায় পরিবারে মাসুদ খানের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৬৪৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ব্যক্তিগত উদ্যোগে মাধবপুরে ১হাজার কর্মহারা অসহায়দের কাছে পৌছে দেওয়া হচ্ছে চাল, ডাল, আলু তেল, পেয়াজ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। উপজেলার জগদীশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মাসুদ খানের উদ্যোগে সোমবার দুপুরে ১নং ওয়ার্ড খাটুরা ও বরগ গ্রামে ১১৮ প্যাকেট এবং ২ ও ৩ নং ওয়ার্ড খড়কি গ্রামে ১১৭ প্যাকেট নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌছে দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী মোহা. অলিদ মিয়া, খাটুরা গ্রামের রুক্কু মিয়া, জুলহাস মিয়া, জলিল মিয়া, আব্দুল হাই, নছির উদ্দিন প্রমূখ। উদ্যোক্তা মাসুদ খান জানান-করোনা ভাইরাসের কারনে কর্মহারা জনগনের পাশে দাড়ানোর চেষ্টা করছি। ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে শুরু করেছি পর্যায়ক্রমে প্রত্যেকটি ওয়ার্ডের অসহায় জনগনের কাছে আমার ব্যক্তিগত উদ্যোগের উপহার সামগ্রী পৌছে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com