শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জের জন্তরী শ্মশানকালী মন্দিরের চুড়া ভেঙ্গে নেওয়ার চেষ্টাকালে ॥ হাতেনাতে ২ চোর আটক

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৯০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের জন্তীর গ্রামের শ্রী শ্রী শ্মশানকালী মন্দিরের চুড়ার পিতলের কলসী ও মুল্যাবান জিনিসপত্র চুরির সময় হাতেনাতে দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে-তোফাজ্জল হোসেন উজ্জ্বল এবং অরুপ সুত্রধর। এ সময় তাদের অপর এক সহযোগী পালিয়ে যায়। আটককৃতদের নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত রবিবার দিবাগত আড়াইটার দিকে ওই গ্রামের অরুন প্রভা ভট্টাচার্য্যরে বাড়ীতে স্থাপিত শ্রী শ্রী শ্মশানকালী মন্দিরের চুড়ায় রক্ষিত পিতলের কলসী ও আনুসাঙ্গিক মুল্যবান জিনিসপত্র চুরির প্রস্তুতি নেয় মিল্লিক গ্রামের আব্দুল লতিফের পুত্র মুছা আহমদ, জন্তরী গ্রামের আবু দাশের জামাতা পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত বিধু সুত্রধরের পুত্র অরুপ সুত্রধর এবং ঘোলডুবা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র তোফাজ্জ্বল হোসেন উজ্জ্বল ও তাদের সহযোগীরা। রশি বেধে মন্দিরের পার্শ্ববর্তী একটি কদমগাছে উঠে মন্দিরের চুড়াটি ভাঙ্গা শুরু করে। বিষয়টি বাড়ীর পাহাড়াদারের নজরে আসলে গৃহকর্তাকে ফোনে অবগত করে। এ সময় বাড়ীর লোকজন একত্রিত হয়ে ঘটনাস্থল থেকে হাতেনাতে তোফাজ্জল হোসেন উজ্জ্বল এবং অরুপ সুত্রধরকে আটক করে। এ সময় অপর সহযোগী মুছা আহমদ পালিয়ে যায়।
এ ব্যাপারে জন্তরী গ্রামের মৃত অরুনপ্রভা ভট্টাচার্য্যরে জামাতা জিতেন্দ্র মোহন ভট্টাচার্য্য বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
চুরির ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায় ও সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com