শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লকডাউন কার্যকরে কঠোর অবস্থান নিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৪৮৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ করোনা প্রাদুর্ভাব ঠেকাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাকে লকডাউন কার্যকরে কঠোর অবস্থান নিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এনিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রবেশমূখে চেকপোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশী জোরদার করা হয়েছে।
করোনা ভাইরাস বিস্তার রোধে গত ১৩ এপ্রিল বিকেল ৫টা থেকে মৌলভীবাজার জেলা লকডাউন বা অবরুদ্ধ ঘোষণা করে জেলা প্রশাসন কর্তৃক নির্দেশনা জারী করা হয়। লকডাউন কার্যকরে মাঠে নামে পুলিশ। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শহরের কাচা বাজার রেলওয়ে মাঠে স্থানান্তর, দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা, জীবাণুনাষক ওষুধ ছিটানো, হোম কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা কার্যকর, এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবক টীম গঠন, বহিরাগতদের আগমন তদারকিসহ করোনা ভয়াবহতা নিয়ে মানুষের মধ্যে জনসচেতনা সৃষ্টিতে পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছে।
এ ঘটনার পর থেকে শ্রীমঙ্গল থানা পুলিশ উপজেলার বিভিন্ন প্রবেশমূখে বহিরাগত প্রবেশ ঠেকাতে চেকপোস্ট বসিয়ে সব ধরণের যানবাহন থামিয়ে তল্লাসী চালানো হচ্ছে। শ্রীমঙ্গল উপজেলা ও মৌলভীবাজার জেলা সীমান্ত এলাকা মোছাই ও লছনা যমুনায়।
রোববার দুপুরে সরেজমিন এই স্থান পরিদর্শনে গেলে দেখা যায়, শ্রীমঙ্গল থানার ওসির আব্দুছ ছালেক, ওসি (তদন্ত) সোহেল রানা, ওসি (অপারেশন) নয়ন কারকূন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোষ্ট তদারকি করছেন। পুলিশ সদস্যরা নিত্য প্রয়োাজনীয় পণ্য ও ঔষধের গাড়ী থামিয়ে তল্লাসী করছেন। জরুরী পরিসেবার আওতাভুক্ত নয় সিএনজি অটো রিক্সাসহ এমন অনেক যানবাহন ফিরিয়ে দেয়া হচ্ছে। এসময় অনেক কাভার্ড ভ্যান এর দরজা ও পিকআপ ভ্যানের ত্রিপল খুলে তল্লাসী করছেন।
এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, লকডাউন কার্যকর ও সরকারী নির্দেশনা প্রতিপালনে প্রবেশ মূখে তল্লাসী চালানো হচ্ছে। জরুরী পরিসেবা বহির্ভুত বহিরাগত কোন ব্যক্তি বা যানবাহন শ্রীমঙ্গলে প্রবেশ বা বাহির হতে দেয়া হবে না। যে কোন মূল্যে আমরা লকডাউন কার্যকর করতে বদ্ধপরিকর। তিনি বলেন, অতিরিক্ত সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে সড়কে চলাচলকারী সব ধরনের যাবাহনের চালকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এক্ষেত্রে কারো শরীরের তাপমাত্রা অস্বাভাবিক হলে তাকে হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com