শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জের এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের ত্রান বিতরন কর্মসুচি অব্যাহত

  • আপডেট টাইম শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৮৮৫ বা পড়া হয়েছে

হবিগঞ্জে এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের ত্রান বিতরন কর্মসুচি অব্যাহত রয়েছে। প্রথম ধাপে ১২৫টি পরিবার এবং দ্বিতীয় ধাপে ২০০ টি পরিবার এর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ৪/৫ জনের পরিবারের ১সপ্তাহের খাবার। করোনায় বিপর্যস্ত অসহায় প্রতিবন্ধী, বিধবা, নিঃসন্তান, নিম্নবিত্ত পরিবার, দিন মজুর, ভিক্ষুক, ভ্যান ও রিক্সা চালকদের শহরের বিভিন্ন জায়গায় বাড়ী বাড়ী গিয়ে অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসএসসি ৯৯ ব্যাচের মোঃ সামিউর রহমান চৌধুরী শিশির, চৌধুরী তানভীর সাদাত এবং চৌধুরী রিয়াজুজ্জামান রিয়াজ ও দিবাকর পাল এর সার্বিক তত্বাবধানে, মানুষের বাড়ীতে বাড়িতে এান পৌছেদেন বিপ্লব দাস মিখন, সমীরন, বুলবুল, আরিফ, ডাঃ সোহাগ, রনি, শামীম, জনি, অসীম, চিন্ময়, সুমন জিয়া, হিমু, শুভাশিস, জহর, মেসাব্বির, কাউসার, রাসু, মনুজ, অনিক, রুকন, পার্থ আরো অনেকে। বিদেশে অবস্থানরত মিজু, শুভ, মুন্না, সালেহ, রাব্বানি, রাজন, মঞ্জুর, নাইম, কাজী ফাহাদ তাদের পরিবারের মাধ্যমে এান পৌছে দেন উক্ত অসহায় মানুষের মাঝে। ৯৯ ব্যাচের ত্রান কার্যক্রম অব্যাহত থাকবে। তারা গরীব ও খেটে খাওয়া মানুষের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সকলকে ঘরে থাকার অনুরোধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com