শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ শহরের ৪টি এলাকায় যানবাহন ও জনসাধারণের চলাচল নিষিদ্ধ

  • আপডেট টাইম শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ৪টি এলাকায় সব ধরণের যানবাহন ও জনসাধারণের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব এলাকা থেকে কেউ বের হতে এবং কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। রোগী পরিবহন ব্যতিত সব ধরণের যানবাহন ও জনগণের চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। এতে বলা হয়, জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এলাকাগুলো হচ্ছে ২৫০ শয্যা বিশিষ্ট সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন রাস্তা থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত, কোর্ট মসজিদ রোড থেকে বেবিস্ট্যান্ড পর্যন্ত, জেলা পরিষদ অডিটোরিয়াম সংলগ্ন রাস্তা ও জালাল স্টেডিয়াম সংলগ্ন রাস্তা ও এর আশপাশের এলাকাসমূহ। শনিবার বেলা ২টা থেকে এ আদেশ কার্যকর করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com