বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নতুন প্রতিষেধকে ৪৮ ঘণ্টায়ই ধ্বংস হবে করোনাভাইরাস: অস্ট্রেলিয়ান গবেষক

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৬৬৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ চীনের উহান থেকে উৎপত্তি করোনাভাইরাস এখন গোটা বিশ্বের জন্য আতংক হয়ে দাঁড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের কোনো প্রতিষেধক না থাকায় পুরো দুনিয়া হিমশিম খাচ্ছে। তবে ভাইরাসটির প্রতিষেধক বানানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে।
এরই মধ্যে কিছুটা আশাজাগানিয়া খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বাধীন এক গবেষণায় দেখা গেছে, অ্যান্টি-প্যারাসিটিক বা পরজীবীনাশী ওষুধ ইভারমেকটিনের এক ডোজই করোনাভাইরাসকে থামিয়ে দিতে পারে। ৪৮ ঘণ্টার মধ্যেই প্রাণঘাতী ভাইরাসটিকে মেরে ফেলছে এই ওষুধ। খবর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ৭নিউজের।
অ্যান্টিভাইরাল রিসার্চ জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষণায় দাবি করা হচ্ছে, অনুমোদিত এই ওষুধ এইচআইভি, ডেঙ্গু ও ইনফ্লুয়েঞ্জাসহ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর।
শুক্রবার মোনাশ বায়োমেডিসিন ডিসকভারি ইন্সটিটিউটের ড. ক্যালিয়ে ওয়াগস্টাফ বলেন, আমরা দেখেছি, ২৪ ঘণ্টার মধ্যে সব ভাইরাল আরএনএ (কার্যকরভাবে ভাইরাসের সব জিনগত উপাদান ধ্বংস) থেকে মুক্তি দিতে পারে ইভারমেকটিনের এক ডোজ।
তবে ওষুধটি শুধুমাত্র ল্যাবেই পরীক্ষা করা হয়েছে। এখনো মানবদেহে পরীক্ষা করা হয়নি। বিষয়টি নিয়ে আরও গবেষণা করা হবে বলে জানানো হয়েছে। গবেষকরা বলছেন, এখন তাদের পরবর্তী পদক্ষেপটি হবে, মানবদেহের জন্য সঠিক ডোজ নির্ধারণ এবং মানুষের জন্য নিরাপদ কিনা তা নিশ্চিত করা।
ড. ক্যালিয়ে ওয়াগস্টাফ বলেন, আমাদের বিশ্বব্যাপী মহামারী দেখা দিয়েছে। অনুমোদিত কোনো চিকিৎসা নেই এই রোগের। তবে আমাদের এমন একটি ভ্যাকসিন তৈরি করতে হবে যা এরই মধ্যে বিশ্বজুড়ে পাওয়া যায়। আর তা মানুষকে দ্রুত সহায়তা করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com