শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

ইমামবাড়িতে বিরোধপূর্ণ ভূমিতে দেয়াল নির্মাণ নিয়ে সংঘর্ষ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৫৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারস্থ রোকেয়া-মালিক কমপ্লেক্সের পিছনে পারিবারিক বিরোধপূর্ণ জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে গভীর রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে।
জানা যায়, ওই ভূমি পারিবারিক বিরোধ চলাকালে গত শনিবার উভয় পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে দেয়াল নির্মাণ কাজ বন্ধ করে উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন। এদিকে গতকাল মধ্যরাতে এক পক্ষ দেয়াল নির্মান কাজ শুরু করলে প্রতিপক্ষ এসে বাধা দেয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েজন আহত হন। গুরুতর আহত ইব্রাহিম মিয়া (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com