শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে বিদেশ থেকে আসা দুই সহস্রাধিক প্রবাসীর মধ্যে ১২৭ জন হোম কোয়ারেন্টাইনে

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১২৭ জন। হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ এ.কে.এম মোস্তাফিজুর রহমান জানান, জেলা পর্যায়ে করোনা ভাইরাস সংক্রান্ত ১২ সদস্য বিশিষ্ট একটি প্রতিরোধ কমিটি রয়েছে। ওই কমিটি নিয়মিত বৈঠক করছে এবং সার্বক্ষণিক বিষয়টির খোঁজ-খবর নিচ্ছে। জেলা পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, হবিগঞ্জে গত ১ থেকে ১৭ মার্চ পর্যন্ত ২ হাজার ৫৯৫ জন প্রবাসী দেশে ফিরেছেন। পুলিশ প্রতিনিয়ত এসব বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে যৌথভাবে কাজ করছেন তারা।
করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১২৭ জন প্রবাসী। এদের মধ্যে লাখাই উপজেলার ফ্রান্স ফেরত এক প্রবাসি ও তার পরিবার হোম কোয়ারেন্টাইন না মেনে বিয়ে করায় বৌভাত অনুষ্ঠান পন্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, জেলার বিভিন্ন উপজেলায় হোম কোয়ারেন্টাইন মানা হচ্ছে না বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। বিদেশ ফেরতরা হাট-বাজারসহ বিভিন্ন স্থানে করছেন ঘুরাঘুরি। আত্মীয় স্বজনও তাদের নিয়ে উদ্বিগ্ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com