শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

করোনা ভাইরাস ॥ নবীগঞ্জে আমেরিকা-ইতালি থেকে আসা ৫ প্রবাসী হোম কোয়ারেন্টিনে

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৬১৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ করোনাভাইরাস সংক্রামন প্রতিরোধে নবীগঞ্জে আমেরিকা ও ইতালিসহ বিভিন্ন দেশ থেকে আসা ৫ প্রবাসীকে হোম কোয়ারেন্টিনের আওতায় নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তাদের হোম কোয়ারেন্টিনে নেয়া হয়। এর মধ্যে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৩জন তারা সম্প্রতি আমেরিকা, ইতালি ও সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। গজনাইপুর ইউনিয়নে ১জন তিনি ইতালি থেকে দেশে ফিরেছেন। পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে ১জন তিনি দুবাই থেকে দেশে ফিরেছেন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, আমরা বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত জানতে পেরেছি ইতালি, আমেরিকা, সৌদি আরব ও দুবাই থেকে ৫ জন দেশে ফিরেছেন। এসব ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে এবং বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও অনেকেই বিদেশ থেকে দেশে ফিরেছেন তাদের নামের তালিকা করে তাদেরও হোম কোয়ারেন্টিনের আওতায় নিয়ে আসবো।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, গত ১৫ দিনে যারা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছেন তাদের সবার নাম হালনাগাদ করা হচ্ছে। এ পর্যন্ত ৫ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এসব ব্যক্তিরা যেন ঘরের বাইরে ঘুরাফেরা না করে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যান্যদের তালিকা হালনাগাদ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রবাসীদের সংখ্যা বাড়বে । গত ১৫ দিনে যারা বিদেশ থেকে দেশে ফিরেছেন তাদেরকে অবশ্যই হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে নবীগঞ্জে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন কোন রোগী পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com