শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে ৫ ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৭৭৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার ও উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারের ৫টি প্রাইকারী ব্যবসা প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃস্পতিবার চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সত্যজিত রায় দাশ দিনব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের সহকারি পরিচালক ৪টি পাইকারারি প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ বলেন, করোনা ভাইরাসের কথা বলে বাজারে একদল অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মজুদ করে অধিক দামে বিক্রি করে। এই খবর পেয়ে উল্লেখিত বাজারের মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাইকারী প্রতিষ্ঠানের মালিকদের পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ক্রয়েরচেয়ে অধিক মূল্যে বিক্রির অপরাধে জরিমানা করা হয়। এছাড়াও মোবাইল কোর্টের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণের কর্তৃপক্ষ সাথে ছিলেন। তিনি আরও বলেন-বাজার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সব সময় আমাদের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com