শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শায়েস্তাগঞ্জে পেঁয়াজের দাম বৃদ্ধি করায় জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০২০
  • ৫৭৪ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় কিছু অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাসের কারণে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি হয়েছে মর্মে গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় তিনটি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে তিনটি দোকান থেকে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।
স্থানীয় সূত্র জানায়- ভ্রাম্যমান আদালতের অভিযানকালে স্টেশন রোডে বিপ্লব পাল ও তার ভাইয়ের দোকান ও দাউদনগর বাজরে আমিন মিয়ার দোকানে পেঁয়াজের প্রকৃত মূল্য ৫০টাকার স্থলে ৭০-১০০ টাকায় বিক্রি করায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিটি দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com