শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

রানা প্লাজা দুর্ঘটনায় আহত বানিয়াচঙ্গের আরতির পরিবারকে কন্টিনেন্টালের আর্থিক সাহায্য

  • আপডেট টাইম রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় আহত বানিয়াচঙ্গ উপজেলার নতুন নোয়াগাঁও গ্রামের আরতি বালা দাসের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে কন্টিনেন্টাল গ্র“প। গত শুক্রবার সন্ধ্যায় আহত পরিবারের সদস্যের হাতে অনুদানের চেক তুলে দেন বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। আরতি বালা দাশের পক্ষে চেক গ্রহণ করেন তার পিতা অধীর চন্দ্র দাস। কন্টিনেন্টাল গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ইমরান চিশতীর পক্ষে ২৫ হাজার টাকার চেক হস্তান্তরকালে আরো উপস্থিত ছিলেন দৈনিক হবিগঞ্জের আয়না সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রাশেদ আহমদ খান, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কন্টিনেন্টাল কুরিয়ারের হবিগঞ্জ জোনাল প্রতিনিধি নরোত্তম কৃষ্ণ মহারত্ম, অফিস ইনচার্জ মলয় বণিক, কন্টিনেন্টাল সবুজবাগ শাখার প্রতিনিধি বাবুল ভট্টাচার্য্য, বানিয়াচং কন্টিনেন্টাল প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, নবীগঞ্জ প্রতিনিধি সলিল বরণ দাস প্রমুখ।
উল্লেখ্য, কন্টিনেন্টালের ব্যবস্থাপনা পরিচালকের উদ্যোগে সারাদেশের ৫০ জন আহত গার্মেন্টস শ্রমিকের মধ্যে সাহায্য প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com