শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন শহর ঘোষণা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৬২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত পরিচ্ছন্নতা মাস ২০২০ উপলক্ষে নবীগঞ্জ পৌর শহরকে যানজটমুক্ত ও পরিষ্কার নগরী গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। এই উপলক্ষে গতকাল সোমবার সকাল ১১টায় নবীগঞ্জ নতুন বাজার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গাজী শাহনেওয়াজ মিলাদ গাজী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, ইউপি চেয়ারম্যান আব্দুল মুহিদ চৌধুরী, পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, আব্দুস সালাম, প্রানেশ দেব, কবির মিয়া, জাকির হোসেন, জায়েদ চৌধুরী, পরজানা আক্তার পারুল, নাছিমা বেগম, রোকেয়া বেগম, মহিলা বিষয়য়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাংবাদিক এটিএম জাকিরুল ইসলাম, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, পৌর কর্মকর্তা শেখ জালাল উদ্দিন, ববি মজুমদার, এলেমান আহমেদ চৌধুরী, স্বরাজ মিয়া, বনানী দাশ, ইকবাল আহমেদ পৃথ্বীশ চক্রবর্তী প্রমুখ। গাজী শাহনেওয়াজ মিলাদ বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। শহর পরিস্কার করতে হলে সবার সচেতনতা লাগবে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। দেশে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি ধরা পড়েছে তাই সবার সচেতনতা খুবই জরুরী। পৌর মেয়র বলেন, শহর পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে আমার পরিষদ বদ্ধপরিকর। এতে সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করেন এবং নবীগঞ্জ শহরকে পরিচ্ছন্নতা শহর হিসাবে ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com