শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০
  • ৫২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যেগে ও ব্রাকের সহযোগিতায় আর্ন্তজাতিক নারী দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে শুরুতেই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরে প্রদক্ষিন শেষ করে উপজেলা হল রুমে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর ভুমিকা নিয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমাইয়া মুমিন এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এতে বিশেষ অতিথি ছিলেন, প. প কর্মকর্তা শাহাদত হোসেন, আবাসিক মেডিকেল অফিসার জিল্লুর রহমান পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পারুল আক্তার, রোখেয়া বেগম, ব্রাক ক্ষুদ্র্নের ফিল্ড সুপারভাইসার আব্দুর রহিম, কৃষি উপ-সহকারী কামরুন্নাহার সুমা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com