বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

মাধবপুরে ছেলের নির্যাতন থেকে বাঁচতে বৃদ্ধা মায়ের আকুতি

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ৪৯২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ছেলের নির্যাতনে অতিষ্ট হয়ে এক বৃদ্ধা মা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করছে। ভুক্তভোগী ৯০ বছর বয়স্ক হেলেম চান অভিযোগ করে বলেন তার এক প্রতিবন্ধি ছেলে জিলু মিয়ার ভিার টাকায় কোন রকমে তার ছেলেকে নিয়ে উপজেলার আহম্মদপুর গ্রামে বসবাস করেন তিনি। কিন্তু তার আরেক ছেলে ফরিদ মিয়া প্রায়ই তার মাকে শারীরিকভাবে নির্যাতন করে। রোববার সকালে ফরিদ মিয়া তার মাকে মারপিট করে আহত করেন। হতভাগা মা হেলেম চান বলেন, আমার চলাফেরা করতে কষ্ট হয়, চোখে কম দেখি, শরীরে বিভিন্ন রোগ বাসা বেঁধেছে। কিন্তু এই বয়সে আমার উপর অত্যাচার করছে আমার সন্তান, যাকে আমি গর্ভে ধারণ করেছিলাম। তাই সুবিচার পাওয়ার আশায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছি। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়েশা আক্তার জানান, অত্যাচারী ছেলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com