শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে দক্ষ নারী উন্নয়নে বিনামূল্য সেলাই মেশিন বিতরন

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৪৭৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ দারিদ্র বিমোচন ও দক্ষ নারী উন্নয়নে প্রশিক্ষণ শেষে মাধবপুরে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে শাহানশাহ হয়রত সৈয়দ জিয়াউল হক মাউজভান্ডারী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে উপজেলার বেজুড়া গ্রামের প্রশিক্ষনার্থীদের মাঝে এক অনুষ্টানের মাধ্যমে বিতরণ করা হয়। দক্ষিন বেজুড়া জামে মসজিদের ইমাম মাওলানা শাহজাহান বিপ্লবীর সভাপতিত্বে বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জগদীশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মাসুদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেজড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি সাংবাদিক মোহা. অলিদ মিয়া, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর জোনাল ইনচার্জ মোঃ কামরুজ্জামান মহসিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ শাহাবউদ্দিন, মাইজভান্ডার হক কমিটির সিলেট বিভাগের সমন্বয়কারী মোঃ কাজল মিয়া, সেলাই প্রশিক্ষণ প্রকল্পের পরিদর্শক মোঃ আক্তার হোসেন, বি-বাড়ীয়া ও কিশোরগঞ্জ জেলার সাংগঠনিক সমন্বয়কারী মোঃ কিবরিয়া চৌধুরী প্রমুখ। অনুষ্টান শেষে অতিথিবৃন্দ হালিমা আক্তার, পাখি আক্তার, দোলনা বেগম, খায়রুন্নেছা, নুপুর ও রিক্তা আক্তারের হাতে মোট ৬টি সেলাই মেশিন তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com