শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাট শহর থেকে ইউপি সদস্যকে অপহরণের চেষ্ঠা ॥ প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ৪৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ইউপি সদস্য তাউস মিয়াকে চুনারুঘাট মধ্য বাজার থেকে মাইক্রোবাসযোগে অপহরণ চেষ্ঠার ঘটনা ঘটেছে। প্রতিবাদে তার সহকর্মী শতাধিক মেম্বার ও জনতা এক বিক্ষোভ মিছিল করে পথসভা করেছে। গতকাল আজ শুক্রবার বিকাল ৪ টায় চুনারুঘাট মধ্য বাজারে উপজেলা মেম্বার সমিতির সভাপতি আঃ মালেক ও সেক্রেটারী দুলাল মেম্বারের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ৫ নং শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, ভিংরাজ মেম্বার, সফাত উল্লাহ মেম্বার, মাহফুজ মেম্বার, তাউস মেম্বার, ফরিদ মেম্বার, গোলবাহার মেম্বার, শাফিয়া মেম্বার, সুফিয়া মেম্বার ও জসিম মেম্বার প্রমুখ।
জানা যায়, গতকাল সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউপি সদস্য তাউস মিয়া মধ্য বাজার থানার মুখে চা পান করছিলেন। হঠাৎ একটি মাইক্রোবাস থামিয়ে কয়েকজন লোক তাউস মিয়াকে টেনে হেচঁড়ে নিয়ে যেতে চেষ্ঠা করে।
এই ঘটনার প্রত্যেক্ষদর্শী চুনারুঘাট থানা চৌকস সাবইন্সপেক্টর জাহাঙ্গীর আলম লক্ষ্য করে বিষয়টি জানতে চান। তখন দারোগা জাহাঙ্গীরকে তারা ধাক্কা মারে।
তাউস মিয়ার চিৎকারে আশ পাশের লোকজন জড়ো হয়। কতক্ষণে পুলিশ আসে এবং তাদের আটক করে।
এর প্রতিবাদে চুনারুঘাট উপজেলার সকল জনপ্রতিনিধিদের মাঝে ক্ষোভ সৃষ্টি হতে থাকে এবং চুনারুঘাট উপজেলা সদরে লোকজন জড়ো হতে থাকে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com