বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার প্রত্যয়-সৈয়দ ফয়সল এমপি নজরুল বর্ষ উপলক্ষে নবীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন জিয়াউল আহসান সদস্য সচিব হুমায়ূন কবির গ্রাহক সেবাকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত ইসলামি ব্যাংকের যাত্রা শুরু নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ নেতা শাহ্ এমরান গ্রেফতার চুনারুঘাটে প্রবাসীর ড্রাগন বাগানের ফুল ও ফল পচে মরে যাচ্ছে মহাসড়কের নসরতপুরে ট্রাক চাপায় আহত নারীকে উদ্ধার করলো দমকল বাহিনী

নবীগঞ্জে পান ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার ॥ পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৬৯২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এক পান ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের নিকটে সড়কের পাশে একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি করছে পরিবার। নিহতের নাম জাহেদ মিয়া। তিনি আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রফিক মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত জাহেদ শেরপুর বাজারে পানের ব্যবসা করতেন। বুধবার রাতে শেরপুর বাজার থেকে তার পান দোকান বন্ধ করে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা জাহেদকে হত্যা করে সড়কের পাশে জমিতে পেলে যায়। সকালে স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত জাহেদের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোটরসাইকেল এবং নিহত জাহেদের মোবাইল ফোন পাওয়া যায়।
স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের দাবী, জাহেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে তাকে খুন করেছে তা জানা যায়নি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দ্রুত আমরা জড়িতদের চিহ্নিত করতে পারবো। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com