শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শহরের ম্যাজিস্ট্রেট আদালতে বিচার প্রার্থীদের সংঘর্ষ ॥ আহত ৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে প্রকাশ্যে বিচার প্রার্থীদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। গতকাল বুধবার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-১ ও ২ আদালতের বারান্দায় এ ঘটনাটি ঘটে। এ সময় আদালত পাড়ায় আতংক সৃষ্টি হয়। অনেকেই ছুটাছুটি করতে গিয়ে আহত হন।
আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামের কিরণ মিয়া ও সবুজ মিয়ার মাঝে মামলা চলে আসছিল। গতকাল উভয় পক্ষের লোকজন হাজিরা দিতে আসেন। তখন তর্কবিতর্ক নিয়ে সংঘর্ষ বাধে। কোর্ট পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে এবং সবুজ মিয়া, জাবেদ আলী, লতিফ মিয়া ও ফয়সলকে আটক করে থানায় নিয়ে যায়। এছাড়া কিরণ আহমেদকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। আদালত পাড়ায় যদি এ ধরণের ঘটনা ঘটে তাহলে মানুষ আর কোথায় যাবে এ প্রশ্ন সকলের। কারণ আদালতই বিচারে শেষ আশ্রয়, কিন্তু সেখানেই নিরাপত্তা নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com