শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাটে চা বাগান থেকে বনরুই উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৪৪৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের গোল টিলা নামকস্থান থেকে বিলুপ্ত প্রজাতির বনরুই উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে সাতছড়ি জাতীয় উদ্যানে বনরুইটিতে অবমুক্ত করা হয়। এর আগে সকাল ৮টার দিকে বাগানের কোয়া থেকে উদ্ধার করে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, চা বাগানের রিকশাচালক উসমান আলী সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার জন্য নলকূপে গেলে পাশের কোয়ার মাঝে নড়াচড়ার শব্দ শোনেন। কিছুটা ভয় আর কৌতুহল নিয়ে এগিয়ে যান কোয়ার কাছে। গিয়ে দেখেন একটি অপরিচিত প্রাণী কোয়ার ভেতর নড়াচড়া করছে। বিষয়টি জানাজানি হলে লোকজন খুন্তি দিয়ে মাটি খুড়ে কোয়ার ভেতর থেকে উপরে নিয়ে আসেন বিলুপ্ত প্রজাতির বনরুই। পরে সেটির কোমরে রশি বেঁধে বাড়ীর আঙ্গিনায় আটকে রাখেন তিনি। মুহূর্তেই খবরটি রটে গেলে তার বাড়ীতে শত শত লোকজন এসে ভিড় জমায় প্রাণীটিকে এক নজর দেখার জন্য। এর ওজন ৫ কেজি এবং ৪ ফুট লম্বা হবে। বাংলাদেশ পরিবেশ আন্দোল (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জাল সোহেল বলেন, বনরুই একটি স্তন্যপায়ী প্রাণী। এটি বিরল ও বিপন্ন প্রজাতির প্রাণী। হবিগঞ্জ বন বিভাগের ডেপুটি ফরেস্টার রেহান মাহমুদ জানান, সুস্থ অবস্থায় বনরুইটিকে উদ্ধার করে সাতছড়ি জাতীয় উদ্যানের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com