শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জ জংশনে চাঁদা তুলার অভিযোগে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ জংশনে দীর্ঘদিন ধরে যানবাহন থেকে চাঁদা তুলছে একটি প্রভাবশালী মহল। এ নিয়ে বেশ কয়েকবার দুই পক্ষের মাঝে সংঘর্ষও হয়েছে। তবুও এসব বন্ধ হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সুমি আক্তার জংশন এলাকার পার্কিংয়ে অভিযান চালিয়ে যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করেন। এবং তাকে সতর্ক করে দেয়া হয়। ভুক্তভোগীরা অভিযোগ করেন প্রতিদিন ওই জংশনে বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেনে শত শত যাত্রীরা বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু যাত্রীদেরকে সেবা দেয়ার জন্য ব্যক্তিগত গাড়িসহ ভাড়া চালিত গাড়ি জংশনে প্রবেশ করলেই একটি প্রভাবশালী মহলকে টোলের নামে চাঁদা দিতে হয়। অন্যথায় গাড়ি রাখতে দেয়া হয় না। এমনকি গাড়ি কতিপয় আইন শৃংখলা বাহিনীর সদস্যদের দিয়ে আটকও করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযান চালানো হয়। এ অভিযান নিয়মিত চলবে বলে জানা গেছে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও পেশকার উস্তার মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com