সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জেলা প্রশাসনের ব্যাতিক্রম আয়োজন মিট দ্যা ডিসি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার মান উন্নোয়নে ছাত্রছাত্রীদেরকে নিয়ে ব্যাতিক্রম অনুষ্ঠান মিট দ্যা ডিডি অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জেলার শিক্ষার মান উন্নোয়নে তার কর্ম পরিকল্পনা উপস্থাপন করে বলেন, এক বছরে জেলার বর্তমান ফলাফলকে আরও ২০ শতাংশ উন্নত করতে চান। এর জন্য শিক্ষক ও শিক্ষার্থীদেরকে এক সাথে টিম ওয়ার্ক এর মাধ্যমে কাজ করার আহবান জানান। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করার পাশাপাশি সত্য কথা বলা, ছেলে ও মেয়েরা একে অন্যের প্রতি শালিন আচরন করা, বড়দেরকে সম্মান করা এবং সন্ধ্যার পর অবশ্যই বাসায় থাকার চর্চা করার অনুরোধ করেন।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে একটি প্রতিযোগিতাও চালুর ঘোষনা দেন। এটি হল ৩০ এপ্রিল এর মধ্যে স্ব-স্ব শ্রেণীর পাঠ্য বই অনুশীলন করা। পরে ২ মে ১০০ নম্বরের প্রতিযোগিতা হবে। এতে ৯০ শতাংশ নম্বর পেয়ে যে প্রথম হবে তাকে ১০ হাজার টাকার পুরস্কার, ৮৫ শতাংশ নম্বর পেয়ে ২য় স্থান অর্জনকারীকেও ১০ হাজার টাকার বই পুরস্কার এবং ৮০ শতাংশ নম্বর পেয়ে ৩য় স্থান অর্জনকারীকেও ১০ হাজার টাকার বই উপহার দেয়া হবে। মিট দ্যা ডিসি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রিন্সিপাল সৈয়দা রওশনারা, বিশিষ্ট কবি তাহমিনা বেগম গিনি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। মিট দ্যা ডিসি অনুষ্ঠানে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com