শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শায়েস্তাগঞ্জ রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। গত রবিবার মাইকিং করে রেলকর্তৃপক্ষ বিষয়টি অবহিত করে। এর প্রেক্ষিতে রেলওয়ে কলোনীসহ আশপাশের জায়গায় বসবাসকারী মানুষের মাঝে হতাশা দেখা দিয়েছে। অনেকেই বিভিন্ন স্থানে বাসা খোঁজা শুরু করেছেন। জানা যায়, রেলমন্ত্রণালয়ের নির্দেশে আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি রেলের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয়া হয়। এর আগে স্ব-স্ব উদ্যোগে সরে না যাওয়া হয় তাহলে নিয়মানুযায়ী অবৈধ স্থাপনা হিসেবে গণ্য করে উচ্ছেদ কার্যকম চালানো হবে। রেলওয়ে মার্কেটের অনেক ব্যবসায়ীরা জানান, পৌরসভাকে মোটা অংকের টাকা সিকিউরিটি দিয়ে অনেকে দোকান ভাড়া নিয়েছেন। দোকানই তাদের একমাত্র ভরসা। স্বল্প সময়ের নোটিশে যদি তাদের উচ্ছেদ করা হয় তারা পরিবার নিয়ে কোথায় যাবেন সে চিন্তায় এখন দিশেহারা।
পৌরসভা তাদের সিকিউরিটির টাকা ফেরত দিবে কি না জানতে চাইলে ব্যবসায়ীরা অনেকেই সংশয় প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com