শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

যুক্তরাজ্যস্থ বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৭৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকে এর সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ এলিয়াস হোসেন।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন, বৃন্দাবন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, সহযোগী অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপি মোঃ ফজলুর রহমান, সাবেক পৌর কমিশনার মোঃ সিরাজ উদ্দিন তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, সরকারী বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইউকে প্রবাসী ফারুক আহমেদ, সাবেক জিএস এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাবেক জিএস এডঃ এনামুল হক সেলিম, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র এর প্রতিষ্ঠাতা সভাপতি আবু সাঈদ চৌধুরী কুটি, বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি কামাল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক মোঃ সায়েদুজ্জামান জাহির, সাবেক সাধারন সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন রাসেল, বিশিষ্ট ব্যাংকার কাউছার আহমেদ রুমেল, সামাজিক সংগঠন আইএফসি এর উপদেষ্ঠা মোঃ মজিবুর রহমান, ইংল্যান্ড প্রবাসী আব্দুল আজিজ, কাউন্সিলর গৌতম কুমার রায়, সাবেক সভাপতি কাউন্সিলর উম্মেদ আলী শামীম, আব্দুর রউফ মাসুক, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক জয়নাল আনাম খান শাহীন, সদস্য গোলাম ইয়াজদানী, শামীম আফজল, ছাত্রলীগ নেতা সাদিকুর রহমান মুকুল, মোঃ বাদল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক অসহায় পরিবারের নারী-পুরুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com