বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বানিয়াচঙ্গে ভাগনার সাথে খালার বিয়ে ॥ এলাকাজুড়ে তোলপাড় !

  • আপডেট টাইম বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৯৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে পালিয়ে গিয়ে ভাগনার সাথে খালার বিয়ে হওয়ার ঘটনায় এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে কানাঘোষাও থেমে নেই। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের রঘুচৌধুরী পাড়া গ্রামে। এলাকাবাসী সূত্রে জানাযায়, তকবাজখানী ও রঘুচৌধুরী পাড়া মহল্লার সর্দার ও সাবেক অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আঃ শহিদের কন্যা বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার (১৫) সম্প্রতি তারই ভাগনা উপজেলার ১নং ইউপির পুরানবাগ গ্রামের জাহের আলীর পুত্র বৃন্দাবন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবেদ আলী ওরফে আশিক (১৮) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আবেদ আলী আঃ শহিদ মিয়ার আপন ভাগনীর ঘরের নাতি। নানী বাড়ীতে আসা যাওয়ার সুবাধে আবেদ আলী ও তারই খালা শারমিন আক্তারের মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা দু’জন পালিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ইসলাম ধর্মে খালাকে বিয়ে করা হারাম হওয়ার পরেও এধরনের কাজকে ছেলে ও মেয়ের পরিবার মেনে নেওয়ায় ছেলের আপন নানা রঘুচৌধূরীপাড়া গ্রামের গরীব উল্লা বলেন,অবৈধ এসব কার্যকলাপের প্রতিবাদ করার লোক এই সমাজে নেই। তিনি জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com