বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জের ঘোনাপাড়া গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৭৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হেল্প ট্রাস্ট এর উদ্যোগে গতকাল নবীগঞ্জের ঘোনাপাড়া গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেল্প ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা তরুন সমাজ সেবক ইংল্যান্ড প্রবাসী মোফাজ্জল চৌধুরী ইমরান।
বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির মিয়া মাস্টারের পরিচালনা এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক হবিগঞ্জের মুখ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, শাহজাহান চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী হেলাল চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সলিল বরন দাস, ফারুক মিয়া, ঘোণা পাড়া গ্রামের মুরুব্বি জমরু মিয়া ও আবু তাহের চৌধুরী।
সভায় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, সুদুর ইংল্যান্ডে বসবাস করলেও মোফাজ্জল চৌধুরী ইমরান শীতার্ত মানুষের সহযোগিতায় করতে দেশে ছুটে এসেন। তিনি দেশে বিদেশে অবস্থানরত বিত্তবানদের গরীব অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com