বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বাহুবলে গ্যাস নিতে গিয়ে ২ সিএনজি চালকের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৭৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবলের দৌলতপুর এলাকায় দুই সিএনজির সাথে অজ্ঞাত ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে দুই সিএনজির চালকের মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলো বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের মৃত আতিক উল্লার ছেলে আব্দুর রকিব (৩৫) ও একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে আক্তার মিয়া (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুটিজুরী থেকে রাত সাড়ে ৪টার দিকে সিএনজি অটোরিক্সা নিয়ে মিরপুর বাজার গ্যাস নিতে আসছিলেন দুই অটোরক্সিা চালক। পথিমধ্যে দৌলতপুর এলাকার বাগানবাড়ী নামক স্থানে পৌছলে অজ্ঞাত একটি গাড়ি তাদের সিএনজি অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ দুটি ও সিএনজি অটোরিক্সা উদ্ধার করে থানায় নিয়ে আসলেও ট্রাকটি ধরা সম্ভব হয়নি। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি কেএম মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com