বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ সদস্যরা অবরুদ্ধ ॥ উত্তেজনা

  • আপডেট টাইম সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০
  • ৫৭২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজারে সিএনজি ষ্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিক নেতা ও ইউপি সদস্যের বিরোধকে কেন্দ্র করে ইউনিয়ন অফিসে হামলা, প্যানেল চেয়ারম্যানের মোটর সাইকেল ও ইউনিয়ন অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকেল ৩ টার দিকে নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজারে ঘটনাটি ঘটেছে। এদিকে ঘটনার খবর পেয়ে ইউপি সদস্যের লোকজন ইউনিয়ন অফিসে আসলে শ্রমিকরা সটকে পড়ে। এ সময় বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন অফিস ভাংচুরের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মহসড়ক অবরোধ করে। নবীগঞ্জ-বাহুবল থানার দায়িত্বপ্রাপ্ত সার্কেল এ এসপি পারভেজ আলম চৌধুরীসহ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, সৈয়দপুর বাজার সিএনজি ষ্ট্যান্ড এ অধিপত্য নিয়ে সিএনজি শ্রমিক নেতা রব্বানী ও আউশকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, সৈয়দপুর সিএনজি ষ্ট্যান্ডের দু’গ্রামবসাীর লোকজনের মধ্যে ম্যানেজার নিয়ে গত ৩/৪দিন ধরে উত্তেজনা চলে আসছিল। গতকাল রবিবার দুপুরে চৈতন্যপুর গ্রামের লোকজন ইউনিয়ন অফিসে এসে হামলা চালায় এ ঘটনা উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। তিনি বলেন, ইউনিয়ন অফিসে হামলাকারীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com