শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আজমিরীগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১১ মে, ২০১৪
  • ৪৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের পাশের বসিরা নদীতে ডুবে নাঈম মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত নাঈম আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের সাবাজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, শিশু নাঈম সকালে তার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বসিরা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সে অসাবধানতাবশত নদীতে ডুবে যায়। স্থানীয়রা আধাঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে নদী থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় কাকাইলছেও বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর বখত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com