শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শায়েস্তাগঞ্জের বহু অপকর্মের হোতা শফিক মিয়া আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৫৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার আলোচিত যানবাহনের চাঁদাবাজ বহু অপকর্মের হোতা শফিক মিয়াকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করেছে। গতকাল দুপুরে এ ঘটনাটি ঘটে। সে চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের গেদা মিয়ার পুত্র। পুলিশের হাতে আটক হওয়ার পর শফিকের নানা অজানা কাহিনী বেরিয়ে আসতে শুরু হয়েছে। এলাকায় মাদক ব্যবসা চাঁদাবাজি নারী পাচারসহ বিভিন্ন অপকর্মের সাথে শফিক মিয়া জড়িত আছে বলে এলাকাবাসী জানিয়েছে। বিদেশে চাকুরীর প্রলোভন দিয়ে নারীদেরকে পাচার করে দিচ্ছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যদেরকে ম্যানেজ করে এসব ব্যবসা চালাচ্ছে শফিক মিয়া। গতকাল ওই সময় যানবাহন থেকে টাকা উত্তোলনের সময় স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় সোপর্দ করে।
অনুসন্ধানে জানা যায়, সুজাতপুর গ্রামের লাইজু আক্তার নামে এক মহিলা মঙ্গলবার রাত প্রায় ২ ঘটিকার সময় তার চাচাতো ভাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে চিকিৎসার জন্য রওনা হয়েছিল। নতুন ব্রিজ নামক স্থানে স্ট্যান্ডের পাশে উবাহাটা সরদার বাড়ি গ্রামের শফিক মিয়া ও তার লোকদেরকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে শোরচিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে তাকে রক্ষা করেন। এ সময় শফিক সটকে পড়ে। শফিকের এসব কাহিনী লাইজু আক্তার ফেইসবুকে ভাইরাল করলে এলাকায় জানাজানি হয়ে যায়। এনিয়ে তোলপাড় শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com