শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হলেন হবিগঞ্জের কৃতিসন্তান মোহাম্মদ নূরুল আমীন

  • আপডেট টাইম বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ নূরুল আমীন। তিনি বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মাস্টার মমদু মিয়ার পুত্র। বর্তমানে তিনি ডিএমপি ঢাকা ওয়ারী জোনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। এদিকে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরুল আমীন চাকরিতে যোগদানের পর থেকেই দক্ষতার সাথে কাজ করে আসছেন। নিরাপদ সড়ক চাই আন্দোলনে তিনি গান গেয়ে ছাত্রছাত্রীদের মন জয় করে সকলের প্রশংসা পান। তিনি কর্মজীবনের পাশাপাশি তার নিজ এলাকায় সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ তিনি অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজসহ কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ পিপিএম (সেবা) পদক পেয়েছেন। এছাড়াও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরুল আমীন জনবান্ধব পুলিশিং, কর্মদক্ষতা ও বিরোধ নিষ্পত্তিসহ জনকল্যাণে কাজ করায় পরপর ৩ বার ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com