শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে বখাটের হামলায় কলেজ পড়ুয়া কন্যাসহ পিতা-মাতা আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৭৭৯ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত গ্রামে গতকাল সন্ধ্যায় এক বখাটে এবং তার ভাই ও চাচার হামলায় কলেজ পড়ুয়া কন্যাসহ পিতা-মাতা গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মতব্বির হোসেন (৫০) ও তার কন্যা রহিমা বেগমকে (১৭) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত মতব্বির হোসেনের স্ত্রী জাহানারা বেগমকে (৪০) স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মতব্বির হোসেন জানান, তাদের একই গ্রামের গফুর মিয়ার পুত্র বখাটে জাইদুল মিয়া তার কলেজ পড়ুয়া কন্যাকে প্রতিনিয়ত উত্যক্ত করতো। যে কারণে বাধ্য হয়ে মেয়েটি কলেজ যাওয়া বন্ধ করে দেয়। ক্ষিপ্ত জাইদুলর লোাকজন নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় মতব্বির হোসেনের বাড়িতে হামলা চালায়। এরা প্রথমে তার মেয়েকে মারধর করে। তার চিৎকার শুনে তার পিতা মতব্বির হোসেন ও মাতা জাহানারা বেগম মেয়েকে বাচাঁতে এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করা হয়। মতব্বির হোসেন জানান, হামলাকারীরা এ সম মেয়ের গলা থেকে একটি স্বর্ণের চেইন ও একটি এনড্রুয়েট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com