শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আইএফআইসি ব্যাংক হবিগঞ্জ শাখায় কাস্টমার নাইট অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আইএফআইসি ব্যাংক হবিগঞ্জ শাখার উদ্যোগে ব্যাংকের গ্রাহক ও শুভাকাড়িক্ষদের নিয়ে গতকাল সন্ধ্যায় শংকর সিটির রমা কনভেনশন হলে কাস্টমার নাইট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক ব্যবস্থাপক জাহিদুল ইসলাম। ব্যাংক কর্মকর্তা মোঃ আকবর হোসেন মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমান, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, শংকর সিটির স্বত্ত্বাধিকারী শিল্পপতি শংকর পাল, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরী, হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ, লাখাই সরকারি মুক্তিযোদ্ধা কলেজের প্রিন্সিপাল ও জিএলডিপি’র চেয়ারম্যান মোঃ জাবেদ আলী, দৈনিক মাতৃভূমির খবর হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, দৈনিক আলোর জগত হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, ব্যাংকার, গ্রাহকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত শিল্পী আলভি সরকার, হবিগঞ্জের পিন্টু দেব, জামাল উদ্দিন শিপন ও রাসেল আহমেদ। পরে নৈশভোজে সবাইকে আপ্যায়ন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com